মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

পাংশায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টার প্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় দিন ব্যাপী পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই ‘পার্টনার কংগ্রেস’ প্রোগ্রামের মূল লক্ষ্য। বাংলাদেশের মাটি পৃথিবীর অন্যতম উর্বর মাটি, যেখানে প্রায় সব ধরনের ফল ও ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি পেলে কৃষকরা আরও লাভবান হবেন। এ জন্য উত্তম কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদনে সক্ষম হলে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের কৃষিপণ্যের চাহিদা বাড়বে। এ প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো: হাফিজ হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ গোলাম রসুল, পাংশা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান কবীর, পাংশা উপজেলা সহকারী পরিচালক (বিএডিসি) ফারুক হোসেন, পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গণি প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।