মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ফুলবাড়িয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ভূমি অফিস প্রাঙ্গণে মেলা শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এসময় তিনি বলেন, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনগণ এখন ঘরে বসেই বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করতে পারছে। ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীদের ভূমিকা রাখতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার ও উপজেলা আইসিটি অফিসার শরিফুল ইসলাম ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহ অন্যান্যরা।

মেলায় আগতদের অনলাইন ভূমি সেবা ব্যবহারে উদ্বুদ্ধ করতে বিভিন্ন স্টল স্থাপন করা হয়। পরে জাতীয় সংসদ সদস্য সহ অন্যান্য অতিথিরা স্টল পরিদর্শন করেন। এর আগে বর্নাঢ্য র‍্যলি অনুষ্ঠিত হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।