মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে একযোগে সারা দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি উদ্বোধন করেন। পরে সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে ভূমিসংক্রান্ত বিষয় নিয়ে জেলা প্রশাসন কার্যালয়ের শহীদ শামসুদ্দিন হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরনাহার বেগমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্যরা।

ভূমি মেলায় সেবাগ্রহীতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চারটি স্টল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টাল কার্যক্রম, হোল্ডিংএন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেকপ্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও অনলাইন মৌজা প্রাপ্তির সুযোগ পাচ্ছেন।

বিকালে আয়োজন করা হয়েছে ভূমিসেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।