মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদক ব্যবসার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক ব্যবসার সংবাদ প্রকাশ করায় জামিনে মুক্ত হয়ে এক সাংবাদিককে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে যুবদল নেতা জুয়েল রানার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে আজ কের পত্রিকা ও সম য়ের কন্ঠস্বরের বালিয়াডাঙ্গী প্রতিনিধি আল মামুন জীবনকে প্রাণনাশের হুমকি ও তার পরিবারকে জড়িয়ে অশ্লীল গালিগালাজ করেন ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা। এ ঘটনায় সাংবাদিক আল মামুন জীবন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক আল মামুন জীবন জানান, গত ১১ মে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার হয়েছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ভানোর ইউনিয়নের নেংটিহারা নয়াবস্তী গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা। বালিয়াডাঙ্গী থানা পুলিশ তাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠায়। সেই খবর ছবিসহ সামাজিক মাধ্যম ও অনলাইন গণমাধ্যমে প্রকাশ করেন সাংবাদিক আল মামুন জীবন। জামিনে বেরিয়ে মঙ্গলবার দুপুরে জুয়েল তার মোবাইল ফোন থেকে আল মামুন জীবনের মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন।

এ ঘটনার পর থেকে স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে জুয়েলকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। স্থানীয় আরেক সাংবাদিক জয়নাল আবেদিন জানান, তাকেও দুদিন আগে জুয়েলসহ তার লোকজন ফোন করে ফেসবুকে নিউজের লিংক মুছে ফেলতে বাধ্য করেন। তিনি বিষয়টি প্রেস ক্লাবের নেতাদের অবগত করেছেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ বলেন, “মাদক ব্যবসায়ীরা যদি সাংবাদিকদের হুমকির মুখে রাখে এবং দ্রুত জামিনে বেরিয়ে সংবাদ প্রকাশে বাধা দেয়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আমরা কঠোর আন্দোলনে যাবো।”

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানিয়েছেন, “মাদক নির্মূলে সাংবাদিক ও পুলিশ একসাথে কাজ করছে। মাদক ব্যবসার সাথে জড়িত, মামলা থাকার পরেও জুয়েল জামিনে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের হুমকি দিয়েছে। আমরা অভিযোগ গ্রহণ করেছি এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”

বালিয়াডাঙ্গী উপজেলায় যুবদলের দুটি গ্রুপ রয়েছে। দুটি গ্রুপই জুয়েলকে তাদের সদস্য হিসেবে মানতে নারাজ হওয়ায় কেউ তার বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।