বুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

গুরুদাসপুরে অভ্যন্তরীন বোরো সংগ্রহের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ২০, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ| বুধবার সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সংগ্রহের উদ্বোধন করা হয়|

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম, পিআইও আমিনুর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাওছারুল আলম মিলন, বিএনপি নেতা ওমর আলী শেখ, মনিরুজ্জামান হেনা, ওসি এলএসডি আমিনুল ইসলামসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়|

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওছারুল আলম জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে বোরো ধান ৫৪০ মেট্রিকটন এবং ২ হাজার ৬০১ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| প্রতিকেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা দরে কেনা হবে| ২০ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে|

 




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।