বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

অন্ধ অসহায় শহীদুল্লাহর ঘর নির্মাণে পাশে দাঁড়াল জামায়াত

ঢাকা ইনফো২৪
মে ২১, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালিগঞ্জে অন্ধ ও অসহায় দরিদ্র ব্যক্তি শহীদুল্লাহর ঘর পুনর্নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে উপজেলার জামালপুর এলাকায় ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও নির্মাণসামগ্রী হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর মো. খায়রুল হাসান। এ সময় তিনি বলেন, মুসলিম উম্মাহ হিসেবে মানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজে অনেক মানুষ নানা সমস্যায় মানবেতর জীবনযাপন করছেন। জামায়াতে ইসলামী সবসময় অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে।

তিনি আরও বলেন, “শহীদুল্লাহ একজন অন্ধ ও হতদরিদ্র মানুষ। তার টিনের ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ত। বিষয়টি জানতে পেরে কয়েকজন প্রবাসী ভাই আর্থিক সহযোগিতা করেন। স্থানীয় দায়িত্বশীলরাও ঘর নির্মাণের প্রয়োজনীয় টিন, কাঠসহ বিভিন্ন সরঞ্জাম ক্রয় এবং সার্বিক তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আল্লাহ পাক যেন সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করেন।” স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানবেতর পরিবেশে বসবাস করছিলেন শহীদুল্লাহ। বিশেষ করে বর্ষা মৌসুমে তার ভোগান্তি চরম আকার ধারণ করে। এমন পরিস্থিতিতে স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণ করে ঘরটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বায়তুলমাল সম্পাদক মোহাম্মাদ উল্লাহ, জামালপুর ইউনিয়ন আমীর হাফেজ কামরুল হাসান, বাহাদুরসাদী ইউনিয়ন সভাপতি হাফেজ নজরুল ইসলাম, আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী এসএম মুনজুরুল হক, মো. হাফেজ আহমেদ, মো. বছির উদ্দিন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় এলাকাবাসী এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।