শুক্রবার , ২২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

ঢাকা ইনফো২৪
মে ২২, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন এক বৃদ্ধ বাবা। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান (৭৫) একজন প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি যাচ্ছিলেন খলিলুর রহমান। এসময় তার ছেলে মোহাম্মদ মিনার (২৮) হঠাৎ ধারালো দা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে খলিলুর রহমানের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমপ্রাপ্ত হন তিনি।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা অভিযুক্ত মিনারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, অভিযুক্ত মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবারের অন্য সদস্যরা আলাদা বসবাস করতেন।
পরিবারের সদস্যরা জানান, মাদকাসক্ত ছেলের নির্যাতনের কারণে এর আগেও খলিলুর রহমান থানায় অভিযোগ করেছিলেন। সেই মামলায় কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান মিনার। জামিনে বের হয়েই আবারও বাবার ওপর ভয়াবহ হামলা চালিয়ে তাকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।

আমার বাঙলা/আরএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।