মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষক জনতার হাতে আটক, ফাঁসির দাবিতে বিক্ষোভ

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই বখাটের বিরুদ্ধে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জনতার হাতে আটক হয়েছে এক ধর্ষক। গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়নের বড়চর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে ভিকটিমের বাবা-মা মেয়েটিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়।

জানা যায়, রবিবার (২৪ মে) বিকেলে বড়চর গ্রামের সাইদুর রহমানের মেয়ে ও বড়চর সরকারি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী হাছিনা আক্তার (৯) গ্রামের দোকানে মজা আনতে যাচ্ছিল। পথে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার অপর এক সহযোগী মিলে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক পাশের বাঁশঝাড়ের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে মুখ বেঁধে পালাক্রমে তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে কয়েকজন এগিয়ে আসলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়ভাবে কয়েকজন বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করেন। ওই ছাত্রীর পিতা সাইদুর রহমান বাড়িতে না থাকায় পরদিন সোমবার দুপুরে আহত ধর্ষিতা মেয়েকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। ধর্ষিতার মা সাজেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, তার মেয়েকে একই গ্রামের আফরোজ মিয়া ও তার সহযোগী অজ্ঞাত একজন মিলে ধর্ষণ করেছে। তিনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেন। বাবা সাইদুর রহমান জানান, তিনি এখনও মামলা করেননি, তবে মেয়ে কিছুটা সুস্থ হলে থানায় মামলা করবেন।

এদিকে রাতে ধর্ষক আফরোজ মিয়া পালিয়ে যাওয়ার সময় বাহুবল উপজেলার দিগম্বর বাজারে জনতার হাতে আটক হন। জনতা তাকে উত্তম-মধ্যম দিয়ে একটি পিকআপ ভ্যানে করে নবীগঞ্জের বড়চর গ্রামে নিয়ে আসে। সেখানে কয়েক হাজার জনতা তাৎক্ষণিক ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। উত্তেজিত জনতাকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য বোঝানো হয়। একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে জনতা ধর্ষক আফরোজ মিয়াকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে নবীগঞ্জ থানায় নিয়ে আসে।

গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল চন্দ্র দাশ জানান, তারা ঘটনাস্থলে রয়েছেন এবং গ্রামবাসীদের সাথে কথা বলছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো মামলা হয়নি, তবে পুলিশ নিজে থেকে তদন্ত করছে। সঠিক ঘটনা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ভিকটিমের বাবাকে খবর দেওয়া হয়েছে, তিনি আসলে মামলা হবে। আফরোজ মিয়া পুলিশ হেফাজতে আছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।