আনোয়ারায় শ্রমজীবি ও পেশাজীবিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে যুবদল নেতা এডভোকেট নুরুল কবির রানা।
বড় উঠান ফুটবল টার্ফে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন এডভোকেট শফিউল আযীম শাকিল,আবু তাহের,রমজান,জমির,বাবু,মনছুর,সাহেদ,রাশেদ,সাইফুল,জিকু,মহিন,সুমন,সোহেল,ফাহিম,রাকিব,ফয়সাল,আরফাত,সাদ্দাম,সাকিব,শুভ,টিপু,শহিদুল প্রমুখ।
এডভোকেট নুরুল কবির বলেন, আমি দীর্ঘদিন ধরে আমার এলাকা চাতরী ইউনিয়নের মানুষের সাথে মিলেমিশে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। তারই অংশ হিসেবে আজকের এই ইফতার মাহফিল। এলাকার মানুষ যদি আমাকে চায় তাহলে আগামীতে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
