শুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল রেড ক্রিসেন্ট

ঢাকা ইনফো২৪
মার্চ ১৩, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২৪ হাজার ৫৩১টি বেসামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ১৯ হাজার ৭৭৫টি আবাসিক ইউনিট রয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, চার হাজার ৫১১টি ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। যা সেখানকার বাসিন্দাদের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক ও জীবিকাগত পরিণতি ডেকে আনতে পারে।

এছাড়াও চলমান হামলায় ৬৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ১৯৫ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যানুসারে, ১৬টি রেড ক্রিসেন্ট কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ২১টি উদ্ধার ও ত্রাণবাহী যান ও ১৯টি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুত্র: আল-জাজিরা।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।