মঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

নেত্রকোনায় বাসায় ঢুকে নারীকে কুপিয়ে হত্যা, স্বামী-ছেলে আহত

ঢাকা ইনফো২৪
জুন ২, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনার পৌর শহরের কাটলী এলাকায় বাসায় ঢুকে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে আব্দুর রশিদ নামে এক রিকশাচালক। এ ঘটনায় নিহতের স্বামী আবু চান মিয়া (৬০) ও ছেলে মুন্না (২৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে মুন্নার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রশিদের সঙ্গে নিহত পরিবারের পূর্বপরিচয় ছিল। তিনি প্রায়ই তাদের কাছ থেকে টাকা ধার নিতেন। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি বাসায় ঢুকে হামলা চালান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের মেয়ে লিজা মণি জানান, চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে খাটের নিচ থেকে তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পিবিআই ছায়া তদন্ত শুরু করেছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।