পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সময়োপযোগী বিভিন্ন কৌশল গ্রহণ করছেন।
তিনি বলেন, জিয়াউর রহমান যে স্বপ্নগুলো দেখেছিলেন, এবং বেগম খালেদা জিয়ে যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছিলেন সেগুলো বাস্তবায়নে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন।
শনিবার (৩০ মে) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
এর আগে তিনি জেলা কার্যালয়ে আলোচনা সভায় শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান ও তার কর্মকান্ডকে স্মরণ করে বলেন, রাষ্ট্র প্রধান হওয়ার পর তিনি নিজের আত্মীয়-স্বজনকে চিনতো না। তিনি দেশকে এবং জনগণকে চিনতেন। যখন দল করেছে- দলের কর্মীদের চিনতো। সব কিছুর উদ্ধে তিনি কখনো ব্যক্তি স্বার্থকে সামনে নিয়ে আসতো না। তাই দলকে আগামী দিনে সুন্দর ভাবে পরিচালনায় সকল অপকর্মের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে দলীয় নেতাকর্মীদের ন্যায়ের পক্ষে থেকে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। একই সাথে আগামী দিনের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, জেলা ও পৌরসভা নির্বাচনে সততার দিক থেকে কার্যক্রম পরিচালনা করে নির্বাচনে অংশগ্রহণ কারীদের কার্যক্রম পরিচালনা করার নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও জর্জ কোর্টের পিপি এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল সহ যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কুশল/সাএ