মঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুরার এবার মিলছে না অতিরিক্ত ছুটি

ঢাকা ইনফো২৪
জুন ২, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

চলতি মাসে আশুরার ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এবার আলাদা কোনো অতিরিক্ত ছুটি মিলছে না, কারণ আশুরার দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়ছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আশুরা ২০২৬-এর সম্ভাব্য ছুটি নির্ধারিত হয়েছে ২৬ জুন (শুক্রবার)। এদিন নির্বাহী আদেশে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।

জিলহজ মাস ২৯ দিনে শেষ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৬ জুন। সেই হিসেবে আশুরা পড়বে ২৬ জুন, শুক্রবার। আবার জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৭ জুন, ফলে আশুরা পড়বে ২৭ জুন, শনিবার।

উভয় ক্ষেত্রেই দিনটি সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলে যাচ্ছে। ফলে এবার আশুরায় সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি কোনো ছুটি থাকছে না।

আরবি হিজরি সনের প্রথম মাস হলো মহররম। এই মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। ইসলামী ঐতিহ্যে মহররম মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস হিসেবে গণ্য করা হয়, এবং এর ১০ তারিখ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।