বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

পঞ্চগড়ে মামী-ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, সাতজনের বিরুদ্ধে মামলা

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে নির্জন বাসায় ঘরের ভিতরে ঢুকে মামী-ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে তিনজনকে অভিযুক্ত করে অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে গত রাতে মামলা দায়ের করেছে ধর্ষণের শিকার ভাগ্নি জেসমিন আক্তারের বাবা জয়নউদ্দিন।

মামলার অভিযোগ এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত ৩১ মে রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় দুই যুবতী মামী-ভাগ্নি। অনুষ্ঠান শেষে নিজেদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানায় ফিরছিল। বাড়িতে তালা দেখে ভাগ্নি অন্য আশ্রয়ন প্রকল্পের বাড়িতে যাওয়ার চেষ্টা করে।

এ সময় প্রতিবেশী পারভেজ চার্জার ভ্যান বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে রাসেল, বিশ্বজিৎ-সহ ছয়জন তরুণকে ডেকে আনে। এ সময় পারভেজ, রাসেল এবং বিশ্বজিৎ বাড়িতে একা পেয়ে ভাগ্নির ঘরের বেড়া কেটে প্রবেশ করে ভাগ্নিকে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় ডেকে আনা অজ্ঞাতনামা চারজন মামীকে বাড়ির পাশে জোরপূর্বক ধর্ষণ করেন। পরের দিন গত ০১ জুন মামী-ভাগ্নির শারীরিক অবস্থা খারাপ হলে এলাকাবাসীর সহযোগীতায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

পরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে দুই যুবতী নারী গত ০১ জুন রাতে ভর্তি হয়। ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, সেই সাথে ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালেক জানান, এই ঘটনায় তিনজন নামীয় এবং অজ্ঞাতনামা চারজনকে অভিযুক্ত করে ধর্ষণের শিকার নারীর বাবা থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের ধরতে আইনি প্রক্রিয়া চলমান।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।