বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

মার্কিন নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন পঞ্চম নৌবহরের কেন্দ্রে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী -আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

আইআরজিসির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় একটি ইরানি তেলবাহী জাহাজে মার্কিন বাহিনী আকাশপথে হামলা চালায়। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওই ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট বলে উল্লেখ করা “পানায়া” নামের একটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পরে কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আইআরজিসির দাবি, এর পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা অঞ্চলের একটি দেশে অবস্থানরত মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

ইরানের এই বাহিনী বলেছে, সম্ভাব্য যেকোনো আগ্রাসনের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে তারা আগেই সতর্ক করেছিল। হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্বাধীনভাবে দাবিগুলোর সত্যতা যাচাইও সম্ভব হয়নি। সূত্র: রয়টার্স

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।