সোমবার , ১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

শরীয়তপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুন ১, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধী সিফাত (৯) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের মুলপাড়া পাঠানবাড়ি এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটি মুলপাড়া গ্রামের জসিম চৌকিদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বাকপ্রতিবন্ধী ছিল এবং কথা বলতে পারত না। এর আগে রোববার সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। তার পরিবারের লোকজন অনেক খোঁজেও তার সন্ধান পায়নি। অবশেষে সোমবার সকালে স্থানীয়রা শিশুটির স্থানীয় একটি পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজ ছিল বলে জানতে পেরেছি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।