শনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়িয়ায় ক্যাপিটেশন গ্রান্ড প্রাপ্ত এতিমখানার চেক হস্তান্তরে এমপি মিলন

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সমাজসেবার আওতাধীন ক্যাপিটেশন গ্রান্ড প্রাপ্ত এতিমখানা সমুহের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।

এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এতিমখানার নামে অনিয়ম বন্ধ করে প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীদের খাবারসহ সার্বিক মানোন্নয়নে সংশ্লিষ্টদের আহ্বান জানান।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তাকী তাজওয়ার এর সভাপতিত্ব এদিন ক্যাপিটেশন গ্রান্ড প্রাপ্ত ১৭ টি এতিমখানার দায়িত্বশীলদের মাঝে চেক হস্তান্তর করা হয়।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, জামায়াতের আমীর ফজলুল হক শামীম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরিদ উদ্দিন ও ব্যবসায়ী এসএম শাহজাহান প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসের অফিস সহকারী দেলোয়ার হোসেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।