শনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পৃথক অভিযানে পিস্তল-গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমড়াতলী এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি বিশেষ দল। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার মো. সাইফুর রহমান সৈকত (২৬) আমড়াতলী গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। একই রাতে সদর দক্ষিণ মডেল থানার মাটিয়ারা পূর্ব এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, সেতুর ওপর কয়েকজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে অবস্থান করছিল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

​এদিকে পৃথক আরেকটি অভিযানে সদর দক্ষিণ মডেল থানার ফুলতলি এলাকায় উত্তরপাড়া জামে মসজিদের সামনে থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক কেনা-বেচার খবর পেয়ে র‍্যাব সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা দুটি বস্তা ফেলে কৌশলে পালিয়ে যায়। পরিত্যক্ত বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব আরও জানায়, সদর দপ্তর থেকে প্রাপ্ত ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে এ সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।