শনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় দুই শিশু ধর্ষণের দুই কিশোর আটক

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার দেবীদ্বারে পৃথক দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে তাদের কুমিল্লা কোর্টে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে তাদের আটক করা হয়। পুলিশ ও স্বজনরা জানান, গত ৮ মার্চ উপজেলার নবীপুর গ্রামের পশ্চিমপাড়ার এক বাড়ির উঠানে শিশুরা খেলা করছিল।

এ সময় প্রতিবেশী এক কিশোর শিশুটিকে উঠিয়ে নিয়ে তার কক্ষে ধর্ষণ করে। এ সময় ভিক্টিমের ছোট বোন (৪) বিষয়টি জেনে গেলে অভিযুক্ত তাকে এ ঘটনা কাউকে না জানাতে নিষেধ করে। এদিকে, ৩-৪ দিন শিশুটি খাওয়া-নাওয়া ছেড়ে দিয়ে নিশ্চুপ থাকায় তার মা-বাবার জিজ্ঞাসাবাদে তার ছোট বোন বিষয়টি তাদের জানায়। পরে ওই শিশুকে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেই সঙ্গে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

অপর ঘটনায় মামলার বিবরণী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিবেশী এক কিশোর ৩ বছর বয়সী এক শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এসে উদ্ধার করে তাকে কুমেক হাসপাতালে ভর্তি করায়। পরে ওই ঘটনায় ভিক্টিমের বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পৃথক দুই শিশু ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করে কোর্ট-হাজতে পাঠানো হয়েছে। শিশু দুটি কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।