শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত আটক

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া গ্রামের চাঁন মিয়া পাগলার টয়লেট থেকে একদিন আগে তারই বাড়ি থেকে নিখোঁজ হওয়া এগারো বছর বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অভিযুক্ত যুবকের মোবাইলে স্বীকারোক্তির পর শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। একইসাথে এলাকাবাসীর হাতে আটক অভিযুক্ত যুবক বিল্লাল হোসেনের বাবা চাঁন মিয়া, মা তহুরন নেছা ও বোন রাবিয়াকে হেফাজতে নিয়েছে পুলিশ।

ধারণা করা হচ্ছে, সানজিদা আক্তার নামে ওই কন্যাশিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে নিজেদের টয়লেটে লুকিয়ে রেখেছিল বিল্লাল হোসেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাবা-মা হারা কন্যাশিশু সানজিদা তার নানী চাঁন ভানুর কাছে ছোটবেলা থেকে লালন-পালন হয়ে আসছে। বৃহস্পতিবার বিকেলে সানজিদা প্রতিবেশী চাঁন মিয়া পাগলার বাড়িতে খেলতে যায়। সন্ধ্যার পর বাড়ি না ফিরলে স্বজনেরা তাকে রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত খোঁজাখুঁজি করেন।

একপর্যায়ে সানজিদার স্বজনেরা বিল্লালের মা তহুরন নেছাকে চাপ সৃষ্টি করলে বিকেলে পলাতক ছেলে বিল্লালের মোবাইল নম্বর দেন। পরে ওই নম্বরে ফোন করে সানজিদার কথা জানতে চাইলে সে সানজিদাকে হত্যা করে নিজেদের টয়লেটে লুকিয়ে রেখেছে বলে স্বীকারোক্তি দেয়। পরে টয়লেটে গেলে সানজিদার মরদেহের সন্ধান পাওয়া যায়।

এ সময় এলাকাবাসী বিল্লালের বাবা-মা-বোনকে আটক করে পুলিশকে খবর দেন। নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।