Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

জয়পুরহাটে ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালন

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলি দান” জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা লিপির নেতৃত্বে সমবেত কন্ঠে কালজয়ী এ গান পরিবেশনের মাধ্যমে স্মরণ করা হলো ২৫ শে মার্চ ১৯৭১ গণহত্যার স্বিকার শহীদদের।

জয়পুরহাটে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখা নানা কর্মসূচী আয়োজনের মধ্য দিয়ে বুধবার সন্ধায় ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালন করে। জয়পুরহাট শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট আবৃত্তি শিল্পী মোস্তাহেদ ফাররোখের সঞ্চালনায় এ দিবস উদযাপন উপলক্ষে কবিতা “এইসব পথে প্রান্তরে ‘ আবৃত্তি করেন আতাউর রহমান।

এছাড়াও ফাবিহা আবৃত্তি করেন “শহীদ স্মরণে’ কবিতা এবং “এসো রাত্রিকে ঢেকে দাও” কবিতা আবৃত্তি করেন আগমনী। ২৫ শে মার্চ গণহত্যা নিয়ে আলোচনা করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার সাবেক সভাপতি নন্দকিশোর আগরওয়ালা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নির্বাণ ও প্রাপ্তী ” আমায় গেঁথে দাওনা মাগো একটা পলাশ ফুলের মালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার সভাপতি আমিনুল হক বাবুল। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।