বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শারীরিকভাবে অসুস্থ হলে বিয়ে করা জায়েজ?

ঢাকা ইনফো২৪
মার্চ ২৬, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

শারীরিক অসুস্থতা থাকলে বিয়ে করা যাবে কিনা—এটি অনেকের মনেই প্রশ্ন জাগায়, বিশেষ করে যারা এখনও বিবাহিত নন। ইসলাম এ বিষয়ে কী বলে, তা জানতে অনেকের আগ্রহ থাকে।

ইসলামে বিয়ে বা নিকাহকে পবিত্র একটি উদ্যোগ হিসেবে দেখা হয়। তবে যদি শারীরিকভাবে কেউ অক্ষম হন, তাহলে কি বিয়ে না করলেও স্বর্গের পথে যাওয়া সম্ভব?

এমন প্রশ্নের জবাবে বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদউল্লাহ বলেছেন, “যদি আপনার স্ত্রীকে তার প্রয়োজন বা অধিকার অনুযায়ী সঠিকভাবে পূরণ করতে না পারেন, তাহলে বিয়ে করা বৈধ নয়। এমন অবস্থায় বিয়ে করলে একজন নারীর অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে।”

উল্লেখ্য, বিয়ে হল এমন একটি প্রচলিত সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি। যার মাধ্যমে দুইজন নারী-পুরষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে।

বিবাহ হল একটি বৈশ্বিক সার্বজনীন সংস্কৃতি, যার মাধ্যমে দম্পতির মাঝে সমাজ-স্বীকৃত বা আইনগত দায়িত্ববোধ তৈরি করে, এবং বৈধভাবে স্বেচ্ছায় সন্তানসন্তানাদির জন্ম দিতে পারে। বিবাহের মাধ্যমে বংশবিস্তার ও উত্তরাধিকারের সুযোগ সৃষ্টি হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।