Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নাগরপুরে ট্রাক্টরের চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে আলিফা (৮) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাইকে থাকা অপর দুই আরোহী আহত হয়েছেন। নিহত আলিফা উপজেলার কাশাদহ গ্রামের মো. বাবুল হোসেনের মেয়ে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নাগরপুর উপজেলার মামুদনগর পুরাতন বাসস্ট্যান্ডের একটু অদূরে জুয়েলের বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশাদহ গ্রামের বাবুল হোসেনের ৮ বছরের শিশু কন্যা আলিফা তার ফুপা আজমিরুলের মোটরসাইকেলে করে নাগরপুরে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে শিশু আলিফা পড়ে যায়। এ সময় ট্রলি-ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের দাদা মো. আব্দুস সাত্তার জানান, তার নাতনি আলিফা তার ফুপার সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এবং তার ফুপা আজমিরুল ও ফুপি রত্না আক্তার আহত হয়েছেন। তাঁদের নাগরপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।