Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

অটোর ধাক্কায় প্রাণ গেল ১০ম শ্রেণির শিক্ষার্থীর

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামে অটোরিকশার ধাক্কায় মো. রাকিব (১৭) নামে এক ১০ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আনুমানিক ৫ টার সময় নীলগঞ্জ রেল স্টেশন ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব একই এলাকার মো. সওদাঘরের ছেলে এবং নীলগঞ্জ হাজি মোমতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব তার নানার বাড়ি চৌধুরীহাটি থেকে ফেরার পথে বাড়ির নিকটবর্তী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে থাকা একটি বাড়ির টিনের বাউন্ডারিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ইয়াকুব আলী জানান, রাকিবের বাবা একজন কলের মিস্ত্রি এবং দীর্ঘদিন ধরে অসুস্থ। তিন সন্তানের মধ্যে রাকিব ছিল বড়। পরিবারের আর্থিক কষ্টের কারণে মাঝে মাঝে সে নিজেও অটোরিকশা চালিয়ে সংসারে সহযোগিতা করত।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর অটোরিকশাটি আটক রাখা হয়েছে। চালকের বাড়ি তাড়াইল উপজেলার খরমশি গ্রামে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। তারা শনিবার ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।