Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

তেল আবিবের ১১ স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাত, হতাহতের তথ্য জানাল ইসরায়েল

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের হামলায় তেল আবিব ও আশপাশের এলাকায় ১১টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি। সংশ্লিষ্ট এই কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, বৃহত্তর তেল আবিবের বিভিন্ন স্থানে পড়া এসব ধ্বংসাবশেষের কারণে ভবন, সড়ক ও গাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৮ মার্চ) লাইভ আপডেটে এসব তথ্য তুলে ধরেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। খবরে আরও বলা হয়, ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে অন্তত একজন নিহত হয়েছেন।

সংস্থাটি এক্সে দেয়া এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া ইসরায়েলের মধ্যাঞ্চলের আরেকটি স্থানে আহত দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে, যাদের আঘাত তুলনামূলকভাবে হালকা।

এদিকে  ইরানের একাধিক পরমাণু স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েলের এমন অপরাধের জন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় এই প্রতিক্রিয়া জানান আরাগচি।

আরাগচি বলেন, ‘ইসরায়েল দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালিয়েছে। ইরানে হামলার বিষয়ে ট্রাম্প যে সময়সীমা বাড়িয়েছেন, তার সঙ্গে ইসরায়েলের এই হামলা বিরোধপূর্ণ। এই অপরাধের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে।’

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদনকেন্দ্র এবং ভারী পানির একটি চুল্লি রয়েছে। এ ছাড়া ইসফাহানে দুটি ইস্পাত কারখানায় ইসরায়েল হামলা চালিয়েছে।

সুত্র: আল জাজিরা।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।