Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং তা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর এই প্রথমবার ইয়েমেন থেকে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।

আইডিএফ তাদের টেলিগ্রাম পোস্টে জানায়, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছিল এবং তা মোকাবিলায় দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর এক মুখপাত্র আগেই সতর্ক করে বলেছিল, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে তারাও মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি জড়িয়ে পড়বে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর (ইয়েমেনের সামরিক বাহিনীর হুথি অংশ) মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, অন্যান্য যেকোনো দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যোগ দিলে, লোহিত সাগরকে ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং যেকোনো মুসলিম দেশের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের শত্রুতামূলক অভিযান চালানোর জন্য ব্যবহার করা হলে, ইরানের বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধির ধারাবাহিকতা থাকলে সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য আমাদের আঙুল ট্রিগারে রাখা রয়েছে।

বিবৃতিতে বলা হয়ে, এটি ইসলামিক প্রজাতন্ত্র ইরান, ফিলিস্তিন, ইরাক ও লেবাননের বিরুদ্ধে আমেরিকান ও ইসরায়েলি শত্রুদের অব্যাহত আগ্রাসনের জবাব দেবে। 

সূত্র: বিবিসি



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।