শনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

কুমিল্লা নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে কুমিল্লায় ৫টি ফিলিং ষ্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়- অবৈধভাবে তেল মজুত করে রাখা, পরিমাপে কম দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শনিবার দুপুরে ৫টি ফিলিং ষ্টেশনে অভিযান চালায়। এ সময় কুমিল্লার আদর্শ সদর উপজেলার মেসার্স জান্নাত ফিলিং স্টেশন, মেসার্স নাইমুল ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং স্টেশন, মেসার্স ইষ্টার্ণ সি.এন.জি ফিলিং স্টেশন ও মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনসমূহে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে মজুত করে তেলের কৃত্রিম সংকট যাতে কেউ তৈরি করতে না পারে, সেজন্য দৈনন্দিন তেলের মজুতের সাথে স্টক রেজিস্ট্রারে সংরক্ষিত তথ্য এবং প্রেরিত তথ্যে সামঞ্জস্য রয়েছে কিনা, পরিমাপে কম দেয়াসহ অন্যান্য ভোক্তা অধিকার ক্ষুন্ন করা হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। ৫টি ফিলিং স্টেশনের মধ্যে সুনির্দিষ্টভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় কুমিল্লা তেলিকোনা মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।