Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকদের জন্য ‘বৈশাখী ভাতা’ সংক্রান্ত সুখবর

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ‘বৈশাখী ভাতা’ সংক্রান্ত সুখবর দিয়েছে।

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা এখন বৈশাখী বোনাসের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বিল সাবমিট করার সুবিধা পাবে।

শুক্রবার (২৭ মার্চ) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুততম সময়ে শিক্ষক ও কর্মচারীরা তাদের বিল জমা দিতে পারবেন। কোনো প্রযুক্তিগত জটিলতা ছাড়াই যাতে নির্ধারিত সময়ে সবাই অর্থ পান, সেটি নিশ্চিত করতে আগেভাগেই প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তবে উৎসব ভাতার প্রক্রিয়া আগলেও, মার্চ মাসের নিয়মিত বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছায়নি।

জানা গেছে, বুধবার (২৫ মার্চ) থেকে মার্চের বেতন বিল জমা নেওয়ার কাজ শুরু হয়েছে, যা আজ শনিবার (২৮ মার্চ) পর্যন্ত চলবে।

এদিকে সব বিল যথাযথভাবে যাচাই-বাছাই শেষে অনুমোদনের জন্য আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ নাগাদ তা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে জানা গেছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।