রবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

মার্কিন AWACS গোয়েন্দা বিমান ধ্বংস করল ইরান

ঢাকা ইনফো২৪
মার্চ ২৯, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের একটি ই-৩ AWACS গোয়েন্দা বিমান ধ্বংস করার দাবি করেছে।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সৌদি আরবের আল-খারজ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এতে অন্তত একটি AWACS (এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম) বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এটি ছিল যুক্তরাষ্ট্রের “বৈরী সামরিক তৎপরতার” জবাবে প্রতিশোধমূলক হামলা। এর আগে একই ঘাঁটিতে রিফুয়েলিং বিমান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলেও উল্লেখ করা হয়।

আইআরজিসির দাবি, হামলায় ধ্বংস হওয়া বিমানটি আকাশপথে নজরদারি, কমান্ড ও নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হতো। এছাড়া হামলার সময় আশপাশে থাকা অন্যান্য বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইরান দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকদের হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করে।

ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলার ফলে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চল ও আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।