Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

মানিকছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ঢাকা ইনফো২৪
মার্চ ৩১, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির মানিকছড়িতে তাসলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাইয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিহত তাসলিমা ও তার স্বামী ইব্রাহীমের সঙ্গে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। পরে স্বামী ইব্রাহিম অন্য ঘরে হাতের তৈরি নাস্তা বানাতে চলে যান। এর ঘন্টাখানেক পর সকাল সাড়ে ৯টার দিকে ঘরের বিমের সঙ্গে তাসলিমা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেন পান তার শিশু কন্যা। তার আত্ম-চিৎকারে স্বামী ইব্রাহিমসহ আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, স্থানীয়রা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ইব্রাহিমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে নিহতের মা ফাতেমা বেগম ও বাবা আবদুর রহিমের দাবি স্বামী ইব্রাহীম খলিল তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।