Dhakainfo24
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বিসিসির সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে: বিসিসি প্রশাসক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিস) এর নবনিযুক্ত প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিনের সাথে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) বেলা ১২ টায় বরিশাল বরিশাল প্রেসক্লাব হলরুমে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময় কালে প্রশাসক বলেন, বরিশাল সিটি কর্পোরেশনকে ফুলের মত শহর গড়তে চাই। ভুল হলে ভুল সংশোধনের সুযোগ চাই। শহর সাজাতে সাংবাদিকদের সহযোগীতা চাই। অপরিচ্ছন্ন শহরকে পরিচ্ছন্ন শহর গড়তে চাই। বরিশার সিটি কর্পোরেশনে হাজার সমস্যা রয়েছে এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি। মশা নিধনের জন্য কাজ করছি।

এসময় তিনি সিটি কর্পোরেশনের নাগরিক সমস্যা সমাধান ও বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এর সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রেসক্লাবে সদস্যরা উপস্থিত ছিলেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।