Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক বিভাগের সব পেট্রোল পাম্প

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করার প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট আহ্বান করা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) রাত থেকে ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।

তিনি বলেন, মোবাইল কোর্টের অভিযানের নামে পেট্রোল পাম্পে চাঁদাবাজি করা হচ্ছে। প্রতিদিনই এমন অভিযান চালানো হচ্ছে। এমনিতেই চাহিদামাফিক জ্বালানি তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না। তার ওপর এমন ‘চাঁদাবাজি’ চলতে থাকলে ব্যাবসা করা সম্ভব না। তাই আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।

তাছাড়া, পেট্রোল পাম্প মালিক সংগঠনের একাধিক নেতা জানান, পাম্পে অভিযান পরিচালনা, জরিমানা আদায় ছাড়াও জ্বালানি তেল বিক্রিতে প্রশাসনের বিভিন্ন বাধ্যবাধকতার কারণে পাম্প মালিকরা ক্ষুব্ধ। ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোতে বিজিবি মোতায়েনসহ সরকারি এসব সিদ্ধান্ত জ্বালানি ব্যাবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ তাদের। এছাড়া প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তাদের।

এর আগে বুধবার দুপুরে সিলেটে সরকার নির্ধারিত পরিমাণের বেশি পেট্রোল মজুত রাখার কারণে নগরের এ অ্যান্ড এ অ্যাসোসিয়েটস নামের একটি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সিলেট জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।