Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

জয়পুরহাটে পৃথক ঘটনায় কয়েদি সহ তিন জনের মৃত্যু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে পৃথক ঘটনায় এক কয়েদি সহ তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জয়পুরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) আনোয়ার হোসেন জানান, মাদক মামলায় জেলা কারাগারে থাকা আলম হোসেন (৫২) কে বুধবার (১ এপ্রিল) দুপুরে বুকে ব্যাথা নিয়ে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

উচ্চ রক্তচাপ জনিত সমস্যা হলে অসুস্থ আলমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা কারাগার থেকে পাশেই ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল বলে কারাগার সূত্রে জানা গেছে। মৃত্যুর কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ হার্ড ফেইলর বলে উল্লেখ করেছেন।

অপরদিকে, শহরের সাহেবপাড়া মহল্লায় পরিবারের উপর অভিমান করে সীমান্ত কুমার নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে স্থানীয় আর কে শো রুমে সেসলম্যান হিসেবে কর্মরত ছিল।

এ ছাড়াও পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের খাসবাট্টা গ্রামে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে অভিমানে ফরহাদ হোসেন ফারুক (৩৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।