Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

জামালপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী আহত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকায় সেচ মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে তার স্বামী আবু কাশেম (৪৫) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আবু কাশেম ওই এলাকার আব্দুল গারীর ছেলে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশের ফসলি জমিতে পানি দেওয়ার জন্য সেচ মোটর চালু করতে যান রিনা বেগম। এ সময় মোটরের বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে ছটফট করতে দেখে তাকে উদ্ধার করতে গেলে স্বামী আবু কাশেমও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

আহত আবু কাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে রিনা বেগম হাসপাতালে আনার আগেই মারা যান। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

এবিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাঁখের আহমেদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।