Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি, মাটিরাঙ্গায় যমুনা ডিলারকে দণ্ড

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সরকারি বিধিনিষেধ অমান্য করে নির্ধারিত স্থানের বাইরে জ্বালানি তেল বিক্রির অভিযোগে যমুনা অয়েল কোম্পানির এক পরিবেশককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মাটিরাঙ্গা পৌর এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান এ দণ্ডাদেশ দেন। অভিযানে স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলায় বরাদ্দকৃত জ্বালানি তেল নিয়ম বহির্ভূতভাবে ড্রামে সংরক্ষণ করে অধিক মূল্যে অন্যত্র বিক্রির অভিযোগ বেশ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় মেসার্স খোদেজা আক্তার প্রিয়াসী এন্টারপ্রাইজ (মেসার্স এমরান এন্টারপ্রাইজ)-এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি তেল বরাদ্দের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা লঙ্ঘন করে অন্যত্র সরবরাহ করা হলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হতে পারে। এতে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন এবং বাজারে অস্থিরতা দেখা দেয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান বলেন, জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। যারা সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে তেল বিক্রি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ভোক্তা স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।