Dhakainfo24
ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কুমিল্লায় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত, ঘাতকসহ গ্রেফতার ২

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা নগরীর বিনোদনকেন্দ্র ধর্মসাগর পাড়ে বেড়াতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাঁড়াশি অভিযানে মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল ঘাতকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২ এপ্রিল বিকেল আনুমানিক ৫টার দিকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় কর্মরত নারী কনস্টেবল জাকিয়া সুলতানা তার স্বামী চাঁদপুর জেলা পুলিশের কনস্টেবল কাজী আব্দুল্লাহ মো. জোবায়েরকে নিয়ে ধর্মসাগর পাড়ে বেড়াতে যান। এ সময় তিনজন যুবক জাকিয়া সুলতানাকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করে। এতে জোবায়ের প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। দিনদুপুরে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়টি জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নজরে এলে তিনি দ্রুত জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন। এরপর ডিবি ও থানা পুলিশের একাধিক টিম মাঠে নেমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। টানা অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মো. রিফাত (১৯), কালিয়াজুড়ী (মুন্সেফ কোয়ার্টার), কোতয়ালী মডেল থানা এবং সিয়াম (২০), ভুবনঘর, কোতয়ালী মডেল থানা, কুমিল্লা।

পুলিশ সুপার জানান, কুমিল্লায় কিশোর গ্যাং বা বখাটেদের কোনো ধরনের অপতৎপরতা সহ্য করা হবে না। জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।