Dhakainfo24
ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘বি ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে গুচ্ছ পদ্ধতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ষষ্ঠ বারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘বি’ ইউনিটে যবিপ্রবি কেন্দ্রে আসন পড়ে ৭৪৩১ জন শিক্ষার্থীর। এরমধ্যে ৮৫ দশমিক ৪১ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন পরীক্ষা সংশ্লিষ্টরা।

জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় আজ ৩ এপ্রিল ‘বি ’ ইউনিটে মানবিক বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের বেলা ১১টা-১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, উক্তদিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাটি বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন শিক্ষার্থীরা অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে। কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন ক্লাব একযোগে কাজ করেছে। অভিভাবকদের সুবিধার্থে বিশ্রামের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সেবামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আদর্শ ও সুন্দর পরিবেশে এবারের পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।”

এর আগে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যবিপ্রবিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। ভর্তি পরীক্ষার সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিলেন। পরীক্ষা শুরু হওয়ার পর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনকে সঙ্গে নিয়ে বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।