ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ এপ্রিল শনিবার সকাল ১১ টায় রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু্’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন, এডভোকেট গোলাম মাওলা শান্ত, এইচ এম দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান প্রমুখ।
এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ সুনির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য রাখেন।
সভায় ৯ মে শনিবার ২০২৬ নবগঠিত কমিটির পরিচিতি সভা ও স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এলক্ষ্যে দুটি উপকমিটি গঠন করা হয়েছে। স্মরণিকা ও প্রকাশনা উপকমিটি আহ্বায়ক মেসবাহ উদ্দিন খান রতন ও সদস্য সচিব খান মাইনুদ্দিনসহ ৭ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠিত হয়েছে। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সরদার সাফায়েত হোসেন ও সদস্য সচিব মোঃ মাসুম খান সহ ১৩ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ আগামীকাল ৫ এপ্রিল থেকে কার্যক্রম শুরু করা হবে।
