Dhakainfo24
ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নান্দাইলে থানায় সাধারণ ডায়েরী করায় বাদীকে হুমকি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৫, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইলে থানা সাধারণ ডায়রী (জিডি) করায় বাদী লাইলী আক্তার কে মারধর,হুমকি ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় লাইলী আক্তার নান্দাইল মডেল থানায় বাবুল মিয়া,ভাই মানিক মিয়া, স্ত্রী শিউলী আক্তার, পুত্র রাকিব ও হামজার নামে অভিযোগ দায়ের করেছেন। এমন ঘটনা ঘটেছে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে।

জানা গেছে- উপজেলার চরশ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নান ও তার স্ত্রী লাইলী আক্তারের সঙ্গে প্রতিবেশী বাবুল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা ছিল। এর সুবাদে আব্দুল মান্নানের স্ত্রী লাইলীকে বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন, মারধর ও হুমকি দেন। এছাড়াও গত ২৪ মার্চ রাতে নগদ দেড় লাখ টাকা,স্বর্ণের চেইন সহ প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।

লাইলী আক্তার বলেন- বাবুল মিয়া ও তার পরিবারের লোকজন আমি এবং আমার পরিবার কে হুমকি দিচ্ছে।এদের অত্যাচারে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এর বিচার দাবি করছি।

এবিষয়ে জানতে চাইলে বাবুল মিয়ার স্ত্রী শিউলী আক্তার বলেন- আশে পাশের লোকজনের সঙ্গে কথা বলে দেখেন আমরা এমন কিছু করি নাই।

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর কবির বলেন- এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।