Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী সাওদা সুমি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৭, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

ভোলায় গ্রেপ্তার হওয়া আলোচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নারী কর্মী বিবি সাওদা সুমি (৩৭)-এর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের ভোলা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম।

এর আগে গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সাওদা সুমি ওই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী। পরদিন সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিন আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন।

গ্রেপ্তারের আগে নিজের ফেসবুক আইডি ‘Sawoda Sumi’-তে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমরা চাইলে ইরান থেকে তেল আনতে পারি, তারা তো অনুমতি দিয়েছে, তাহলে দুই-তিন গুণ বেশি দামে কেন ভারত থেকে তেল আনতে হবে?” এছাড়া তার অন্যান্য পোস্টেও সরকারের বিভিন্ন নীতির সমালোচনা দেখা গেছে।

পুলিশ জানায়, সাওদা সুমি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দেওয়ায় সাইবার ক্রাইম ইউনিট (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে। জিজ্ঞাসাবাদে তিনি এসব পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছেন এবং ভিউ বাড়ানোর উদ্দেশ্যে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে লিখেছেন বলে জানিয়েছেন।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে তদন্তের স্বার্থে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয় এবং পরবর্তী কার্যক্রমের জন্য জেলহাজতে রাখার আবেদন করা হয়েছিল।

তবে আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।