Dhakainfo24
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বরগুনা জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে পথসভা ও সংবর্ধনা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৬, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনা জেলা পরিষদের নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লার ঢাকা থেকে বরগুনায় আগমন উপলক্ষে জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে পথসভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে আমতলী চৌরাস্তা বাধঘাট সংলগ্ন এলাকায় উপজেলা ও পৌর বিএনপি এবং সন্ধ্যায় বরগুনায় পৌছে বরগুনা প্রেসক্লাব চত্বরে গণসংবর্ধনা প্রদান করেন জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন এর পক্ষ থেকে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মোল্লা নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করতে যেয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, নির্বাচনে আমি হারিনি, বরং হেরে গিয়েছিল এই অঞ্চলের সাধারণ মানুষের উন্নয়ন।

তিনি বলেন, সংসদ সদস্য হতে না পারলেও আল্লাহ তাকে জেলা পরিষদের মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। অতীতের উন্নয়নের ঘাটতি তিনি তার দায়িত্বের মাধ্যমে পূরণ করতে চান।

জেলা পরিষদকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। প্রতিটি বরাদ্ধের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

জেলা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান এবং আমতলীর সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

পথ সভায় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমতলী উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ জনতা, সাংবাদিক বৃন্দ প্রমুখ।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।