বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ এপ্রিল (সোমবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন বাংলা নববর্ষকে সুষ্ঠু, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে বরণ করার লক্ষ্যে রাষ্ট্রীয় নির্দেশনা অনুসারে জেলা প্রশাসন, শেরপুর; জেলা শিল্পকলা একাডেমি, শেরপুর; জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস), শেরপুর এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের গৃহীত কার্যক্রম, প্রস্তাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় শেরপুর জেলা পরিষদ প্রশাসক, এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার মিজ্ নাসরিন আক্তার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর মোঃ শাকিল আহমেদ, সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
