Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সব জেলায় জরুরি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৭, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষাপটে সরকার দোকানপাট খোলা রাখার সময় এক ঘণ্টা বৃদ্ধি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা সোমবার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রবিবার এ তথ্য জানান।

চিঠিতে বলা হয়েছে, গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠকে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা দোকানপাটের খোলা রাখার সময় বৃদ্ধি করার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দেন।

চিঠিতে আরও নির্দেশনা দেয়া হয়েছে, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই সময়সীমা মেনে চলা হবে।

এর আগে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, সন্ধ্যা ৬টার পর সব শপিং মল ও দোকানপাট বন্ধ থাকবে।

তবে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা রাত ৮টা পর্যন্ত ব্যবসার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রীকে পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।