Dhakainfo24
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নাটোরে হামের উপসর্গে হাসপাতালে ১৩ শিশু চিকিৎসাধীন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৮, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

নাটোরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। নতুন করে আরও দুই শিশু নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসে ইতোমধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৭ শিশু। বর্তমানে নাটোর জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূঁইয়া জানান, নতুন করে রোগী ভর্তির সংখ্যা আগের তুলনায় কমেছে। বিভিন্ন টিকাদান কেন্দ্রে হামের বিশেষ টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় ৬ হাজার ৭০০ জনের বেশি শিশুকে হামের বিশেষ টিকা দেওয়া হয়েছে। টিকাদান কার্যক্রম জোরদার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।