Dhakainfo24
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

মোংলায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অব্যাহত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৭, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

উপকূলীয় জনপদ মোংলায় দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিয়মিতভাবে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতি মাসের ন্যায় ২৭ এপ্রিল শুক্রবার দিনব্যাপী মোংলা পৌরসভার মরহুম চেয়ারম্যান শেখ আব্দুল হাইয়ের কুমারখালিস্থ বাসভবনে অবস্থিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। বয়স্ক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা নিতে ভিড় করেন।

দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাট-এর উদ্যোগে এবং শেখ আব্দুল হাই ফাউন্ডেশন, মোংলার স্থানীয় সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে এবার ২ শতাধিক চক্ষু রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

চক্ষু বিশেষজ্ঞ ডা. আরিফুল ইসলাম-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

পরীক্ষা শেষে ৩৮ জন ছানি রোগীকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। আয়োজকরা জানান, সেখানে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স স্থাপন শেষে পুনরায় মোংলায় পৌঁছে দেওয়া হবে।

এ বিষয়ে শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান জসিম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় মানবিক কাজ আর হতে পারে না। আমরা মোংলাবাসী দৃষ্টিদান চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে এমন মহৎ উদ্যোগ চলমান রাখার জন্য ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, নিয়মিত এ উদ্যোগ শুধু চিকিৎসা সেবাই নয়—এটি মানবিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। যা উপকূলীয় এই অঞ্চলের মানুষের মাঝে নতুন করে আশার আলো জ্বালাচ্ছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।