Dhakainfo24
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে সরকারি খাল দখল করে দোকান নির্মাণের অভিযোগ উচ্ছেদ চায় এলাকাবাসী

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৮, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গুরা কাঠপট্টি বাজার এলাকায় সরকারি খাল অবৈধভাবে ভরাট করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দুই ভাইয়ের বিরুদ্ধে। সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে আরসিসি পিলার বসিয়ে খালের জায়গা দখল করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।


সরেজমিনে আজ (০৮ এপ্রিল) বুধবার সকালে বাঙ্গরা এলাকায় গিয়ে দেখা যায়, জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা কাঠপট্টি বাজার সংলগ্ন ব্রিজের গোড়ায় পশ্চিম পাশে অবস্থিত সরকারি খালটি অবৈধভাবে ভরাট করা হচ্ছে। এলাকার প্রভাবশালী এরশাদ মিয়া ও তার ভাই রফিকুল ইসলাম খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত করে সেখানে আরসিসি পিলার বসিয়ে বিশাল দুটি দোকানঘর নির্মাণ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক ব্যবসায়ী জানান, দেশের প্রধানমন্ত্রী যখন সারা দেশে খাল খনন ও জলাশয় রক্ষার নির্দেশ দিচ্ছেন, তখন এরশাদ মিয়া ও রফিকুল ইসলাম প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগুরুত্বপূর্ণ এই সরকারি খালটি দখল করছেন। তারা প্রভাব খাটিয়ে এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ সাধারণ মানুষের।

সরকারি জায়গা দখলের বিষয়ে জানতে চাইলে এরশাদ মিয়া তোয়াক্কা ও দম্ভোক্তি করে বলেন, প্রথমে বলে সরকারি আবার বলে তার নিজস্ব জায়গা । যদিও জমির মালিকানার সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

এই বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান সাংবাদিকদের মুঠোফোনে জানান, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি আমরা অবগত হয়েছি। সরকারি খাল বা জলাশয় দখলের কোনো সুযোগ নেই।
​তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে ইতোমধ্যে সহকারী কমিশনার (ভূমি)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।