Dhakainfo24
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৮, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের হালুয়াঘাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত দ্বিতীয় পর্যায়ে ১৮৫ জনের মধ্যে প্রথম পর্যায়ে ৩৫ জনের সুফলভোগীর মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. ইমান আল হোসাইন শামীম, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার সহ অত্র অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

প্রকল্প সূত্রে জানা যায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোর আয়ের নতুন উৎস তৈরি এবং পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্বাচিত প্রতিটি সুফলভোগী খামারীকে নির্দিষ্ট সংখ্যক উন্নত জাতের ছাগল প্রদান করা হয়, পাশাপাশি তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

ছাগল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের পরিবারের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তারা সঠিকভাবে ছাগল পালন করে ভবিষ্যতে আরও আয় বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম জানান, এই প্রকল্পের মাধ্যমে উপকারভোগীরা স্বল্প সময়ে ছাগল পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। পাশাপাশি এটি তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।