Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়ায় জামগড়া এলাকায় অবস্থিত আইডিএস গ্রুপের ফ্যাশন ফোরাম লিমিটেড নামে একটি তৈরী পোশাক কারখানায় ঢালাওভাবে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী শ্রমিকরা।

বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) সকালে আশুলিয়ার আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়ক আরএস টাওয়ারের সামনে এ মানববন্ধন করেন তারা। এসময় শ্রমিক নির্যাতন ও ছাঁটাই বন্ধের দাবী সহ ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবী জানানো হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনের সঞ্চালনা করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক।

শ্রমিকদের অভিযোগ, গত ১৯ মার্চ কারখানায় ৫৪৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়, যা এলাকায় ব্যাপক শ্রম অসন্তোষের সৃষ্টি করেছে। ৫ এপ্রিল শিল্প পুলিশ ঢাকা-১-এর উদ্যোগে আলোচনা হয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় এবং ৬ এপ্রিল কারখানা পুনরায় খুলে দেওয়া হয়। তবে, কারখানা খুলে দেওয়া সত্ত্বেও কিছু শ্রমিককে পুনরায় হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে চাকরিচ্যুত করার ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

ভুক্তভোগী শ্রমিকদের মধ্যে কাকুলি আক্তার, তাজলিমা আক্তার, জাকিরুল ইসলাম, সুমন মিয়া ও চাঁন মিয়া অভিযোগ করেন, কারখানার কিছু ব্যবস্থাপনা কর্মকর্তা শ্রমিকদের চাকরিচ্যুতির ভয় দেখিয়ে টাকা দাবি করছেন। এছাড়া, নারী শ্রমিকদের যৌন হয়রানির অভিযোগও উঠে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, ঢালাওভাবে শ্রমিক ছাঁটাই নির্যাতন, এটা শুধু শ্রমিকের জন্য কষ্ট নয়, রাষ্ট্রের জন্যও হুমকি হয়ে দাড়াচ্ছে। ঈদ পরবর্তী সময়ে সাভার ও আশুলিয়ায় প্রায় ৫ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। এই ছাঁটাইকৃত শ্রমিকদের কর্মসংস্থান কোথায় হবে। ৫ হাজার শ্রমিকের সাথে আরও ২৫ হাজার লোক নির্ভরশীল রয়েছে। তারাও কিন্তুু অসহায়ত্ব জীবন-যাপন করছে। এছাড়া যেসব কাখানার শ্রমিকরা সঠিক সময়ে বেতন ও মাতৃত্বকালীণ ছুঁটি সহ বিভিন্ন যৌক্তিক দাবী করছে, তখনই তাদের চাকুরীচ্যুত করা হচ্ছে।

অনতিবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের বিষয়ে যদি দ্রুত সঠিক সিন্ধান্ত না নেওয়া হয়, তাহলে প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারী দেন এই শ্রমিক নেতা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া শাখার সভাপতি মাসুদ রানা সুলতান, জাতীয় গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আশিক সরকার, শ্রমিক নেতা খোরশেদ আলম সহ শ্রমিকরা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।