Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

গণ-অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনেই ব্যাপক কারচুপি, অনিয়ম ও জাল ভোটের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনের বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরেন।

গোলাম পরওয়ার দাবি করেন, ভোটগ্রহণের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে ক্ষমতাসীন দলের নেতাদের মাধ্যমে। কোথাও কোথাও জামায়াতের প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, শ্রীবর্দী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে জাল ভোট দেওয়া হয়েছে এবং এ নিয়ে প্রতিবাদ করায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

গুরুতর অনিয়ম হওয়া কেন্দ্রগুলোতে ভোট স্থগিত ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানান তিনি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।