Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের নাগরপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গয়হাটা উদয় তারা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশু, নারী ও বৃদ্ধসহ সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আগত রোগীরা বিনামূল্যে টিকিট সংগ্রহ করে বিশেষজ্ঞ এমবিবিএস ও ডেন্টাল চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন। ব্যবস্থাপত্র অনুযায়ী ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়। অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা অসহায় মানুষগুলো এমন সেবা ও ফ্রি ঔষধ পেয়ে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ কায়ছার রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার মোঃ শফিকুল ইসলাম চান মিয়া, অধ্যাপক ডাক্তার কৃষ্ণ গোপাল সেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ তোফায়েল আহমেদ বাছেদ, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান সহ গয়হাটা ইউনিয়নের বিভিন্ন ব্যক্তিবর্গ ও অভিভাবক।

পরে গয়হাটা উদয় তারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এলাকার অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ ও সাধারণ জনগণ। তারা আশা প্রকাশ করেন, সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা অনেকাংশেই লাঘব হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।